News71.com
 Bangladesh
 30 Apr 17, 12:24 PM
 207           
 0
 30 Apr 17, 12:24 PM

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা

 

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনয়িন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমানকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। গুরুতর আহত আওয়ামী লীগ নেতাকে প্রথমে সদর হাসপাতাল ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জকসনি বাজারে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় আওয়ামী লীগ নেতা ফজলুল জকসনি বাজারের আমিন নামে এক লোকের দোকানে বসে গল্প করছিলেন। এ সময় দেলোয়ার নামে স্থানীয় এক যুবক এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।


এতে তার হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে জখম হয়েছে বলে তার স্বজনরা জানান। তবে কী কারণে এ হামলা হয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি। লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক মো. মোরশেদ জানান, আওয়ামী লীগ নেতাকে কোপানোর ঘটনায় জড়িত ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন