News71.com
 Bangladesh
 30 Apr 17, 12:23 PM
 212           
 0
 30 Apr 17, 12:23 PM

রাস্তা করতে না পারলে ভোট চাইব না : জাপা সাংসদ সালাহ্ উদ্দিন আহমেদ মুক্তি

রাস্তা করতে না পারলে ভোট চাইব না : জাপা সাংসদ সালাহ্ উদ্দিন আহমেদ মুক্তি

 

নিউজ ডেস্কঃ রাস্তা করতে না পারলে ভোট চাইব না’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ময়মনসিংহ-৫ আসনের সাংসদ সালাহ্ উদ্দিন আহমেদ মুক্তি। তিনি বলেন, ইতোপূর্বে বহিরাগতরা এসে মুক্তাগাছার এমপি নির্বাচিত হয়ে স্পিকার-মন্ত্রী পদে থেকে যে উন্নয়ন করেছেন- আমি একাই তাদের চাইতে বেশি উন্নয়ন করেছি। শনিবার রাতে মুক্তাগাছার রামভদ্রপুর বাজারে জাতীয় পার্টি আয়োজিত কর্মী সমাবেশে মুক্তাগাছা-ফুলবাড়ীয়া সড়ক সংস্কার এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন তিনি।


মুক্তি বলেন, ১৪ দলের চাইতেও শক্তিশালী এরশাদ। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দক্ষ ও সফল রাষ্ট্রনায়ক নতুন বাংলার স্বপ্নদ্রষ্টা তিনি। ক্ষমতাসীন হয়েই তিনি বলেছিলেন, ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বাংলার মানুষ তাই তাকে স্বতঃস্ফূর্তভাবে উপাধি দিয়েছেন ‘পল্লীবন্ধু’। তিনি বলেন, আমি মুক্তাগাছার মানুষ। মুক্তাগাছার মাটিতে আমার জন্ম। আমি আপনার ভাই। আপনার বন্ধু। আপনার আপনজন । মুক্তাগাছার মানুষের চাওয়া ছিল- আমাদের মুক্তাগাছার মানুষ যেন এমপি হন, হয়েছি।


বাঁশাটি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শামসুল হকের সভাপতিত্বে অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল, শামসুদ্দিন আহমেদ মাস্টার, আতাউর রহমান লেলিন, জামাল উদ্দিন আকন্দ, জসিমউদ্দিন মাস্টার, মাহবুবুল আলম ফকির প্রমুখ। সমাবেশে ওই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য, সাবেক বিএনপির এমপি কেরামত তালুকদারের ভাজিতা মাসুদ রানাসহ বিভিন্ন রাজনৈতিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন