News71.com
 Bangladesh
 30 Apr 17, 11:34 AM
 196           
 0
 30 Apr 17, 11:34 AM

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক অভিযান : ৩৭১৬ মামলা ও ১২,৪৫,৭০০টাকা জরিমানা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক অভিযান : ৩৭১৬ মামলা ও ১২,৪৫,৭০০টাকা জরিমানা

নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১২ লক্ষ ৪৫ হাজার ৭০০ টাকা জরিমানা ও ৩ হাজার ৭১৬ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগ । এ সময় ৩৮ টি গাড়ি ডাম্পিং ও ৩৭৯ টি গাড়ি রেকারও করা হয়। ২৯ এপ্রিল’১৭ দিনভর ঢাকা মহানগরীর ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।


হাইড্রোলিক হর্ণ, হুটার বেকন লাইট, উল্টোপথে চলাচল ও কালো গ্লাস ব্যবহার করার কারণে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানানো হয়েছে ট্রাফিক বিভাগ হতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন