News71.com
 Bangladesh
 29 Apr 17, 11:56 PM
 226           
 0
 29 Apr 17, 11:56 PM

ভোলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পিটিয়ে মোটরসাইকেল ছিনতাই

ভোলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পিটিয়ে মোটরসাইকেল ছিনতাই

নিউজ ডেস্কঃ ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য মো. মুনসুর আলমকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে একদল সন্ত্রাসী। এসময় তার সাথে থাকা একটি টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায় তারা। গতকাল শনিবার দুপুর ১২ টার দিকে শহরের কালিবাড়ি রোডে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা মুনসুরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান।


আহত মুনসুর জানান, শনিবার দুপুর ১২টার দিকে শহরের কালিবাড়ি রোড এলাকা দিয়ে মোটরসাইকেল যোযে যাওয়ার সময় ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মাসুম তাকে পেছন থেকে ডাক দেয়। এসময় মুনসুর মোটরসাইকেল থামালে মাসুমসহ কয়েকজন সন্ত্রাসী মিলে মুনসুরের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে রড দিয়ে পিটিয়ে আহত করে তার সাথে থাকা একটি নিল রঙের অ্যাপাচি মোটরসাইকেল নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় ভোলা সদর থানায় একটি হত্যার চেষ্টা ও ছিনতাই মামলার প্রস্তুতি চলছে।এব্যাপারে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বলেন, মামলা স্বাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন