
নিউজ ডেস্কঃ ককটেল ও চাপাতিসহ চারজন দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে শেরেবাংলানগর থানার টহল পুলিশ। গ্রেফতারকৃতদের নাম-মোঃ ফারুক (১৯), মোঃ খোকন (২৩), মোঃ রেজাউল শিকদার (২৫) ও সুজন (২২)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, ২৭ এপ্রিল রাত এগারোটার দিকে শেরেবাংলানগর থানার টহল পুলিশ নিয়মিতভাবে ডিউটি করাকালীন সময় আবহাওয়া অধিদপ্তরের সামনে রাস্তা থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদের নিকট থেকে ৪০টি ককটেল, ১টি চাপাতি ও ১টি লোহার রড উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে নাশকতা সংগঠনের উদ্দেশ্যে উক্ত স্থানে একত্রিত হয়েছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শেরেবাংলানগর থানায় মামলা রুজু হয়েছে ।