News71.com
 Bangladesh
 29 Apr 17, 10:13 PM
 197           
 0
 29 Apr 17, 10:13 PM

সুন্দরগঞ্জে অবৈধ বৈদ্যুতিক তারে গৃহবধূর মৃত্যু  

সুন্দরগঞ্জে অবৈধ বৈদ্যুতিক তারে গৃহবধূর মৃত্যু   

নিউজ ডেস্কঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জাহেদা বেগম (৩৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাঁস তাড়াতে গিয়ে জমিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে এ দুর্ঘটনার শিকার হন জাহেদা। তিনি ঐ গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী ও ৩ সন্তানের মা বলে জানা গেছে।


চণ্ডিপুর ইউপি'র চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাশেদুলু ইসলাম বলেন, জাহেদা বেগমের নিজের ধান ক্ষেতের ওপর দিয়ে জনৈক কবির উদ্দিনের সেচ মোটর পাম্পের ঘর থেকে দীর্ঘ দিন আগে জনৈক আব্দুল কুদ্দুস তার দোকানে অবৈধ সংযোগ নিয়ে ব্যবসা করে আসছেন। সেই অবৈধভাবে নেয়া সংযোগের বিদ্যুতের তার জমিতে পড়েছিল। ক্ষেতের হাঁস তাড়াতে গিয়ে জাহেদা বেগম এ তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করছি। কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোক্তারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন