News71.com
 Bangladesh
 29 Apr 17, 09:47 PM
 186           
 0
 29 Apr 17, 09:47 PM

জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়ায় জঙ্গিবাদ বৃদ্ধি পেয়েছে।। নজরুল ইসলাম খান

জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়ায় জঙ্গিবাদ বৃদ্ধি পেয়েছে।। নজরুল ইসলাম খান


নিউজ ডেস্কঃ জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়ায় জঙ্গিবাদ বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, বিএনপিকে বাইরে রেখে নির্বাচন হলে জনগণের সরকার হয় না। জনগণের সরকার না হলে সেই সরকার হয় দুর্বল,আর তখনই জঙ্গিবাদ বৃদ্ধি পায়। এই সরকারের আমলেও তাই হয়েছে। আজ শনিবার দুপুরে পাবনা শহরের দোয়েল সেন্টার মিলনায়তনে জেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান এ সব কথা বলেন।

হাওরের দুর্গত এলাকা নিয়ে নজরুল ইসলাম খান বলেন,হাওরের দুর্গত এলাকায় বিএনপি মহাসচিব গেছেন,মানুষকে সহায়তা করেছেন। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তো যাননি। ফলে হাওর নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে তাঁর বক্তব্য কেউ গ্রহণ করেনি। নজরুল ইসলাম বলেন,আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য শুনে মনে হয়,জঙ্গিবাদ সম্পর্কে তাঁর ভালো ধারণা আছে। কিসে জঙ্গিবাদ কমবে আর কিসে কমবে না, সেটা তিনিই জানেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন