
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,বাংলাদেশের মুসলমানদের জঙ্গি বানানোর ষড়যন্ত্র চলছে। কিছু একটা ঘটনা ঘটলে এই ষড়যন্ত্রকারী চক্রই আইএস-এর নাম ভাঙিয়ে দায় স্বীকার করে। এর একটা লাভ আছে! তা হলো বাংলাদেশের শান্তিপ্রিয় ধর্মভীরু সুসলমানদের জঙ্গি সাজানো। বাইরের দেশে গেলে যেন আমাদের দিকে সন্দেহের চোখে দেখে। এটা সুমলমানদের সঙ্গে এবং আমাদের সঙ্গে একটি গভীর ষড়যন্ত্র। আজ শনিবার বিকেলে রাজধানীর মহাখালীর সরকারি তিতুমির কলেজ মাঠে মাদক ও জঙ্গিবিরোধী এক সমাবেশে স্বরাস্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন,আর্ন্তজাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের জঙ্গি বানানোর চেষ্টা চলছে। এখানে এই জঙ্গিবাদ বা ষড়যন্ত্র অনেত পুরনো। ১৯৭৪ সালের পর থেকে শিবির,হুজি,জেএমবি,আনসারুল্লাহ বাংলাটিম ও আনসার আল ইসলাম এসেছে। আমাদের জঙ্গিরাও মাঝে-মধ্যে সেসব ষড়যন্ত্রকারী চক্রের সঙেড় যোগাযোগ করতে চেয়েছে। তবে এখন দেশের মানুষ ঘুরে দাড়িয়েছে। তাঁরা জঙ্গিবাদ ঘুণা করে। তাদের সহায়তায় একের পর এক জঙ্গি আস্তানা আমা গুড়িয়ে দিচ্ছি।
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেন,জঙ্গিরা যেন কোথাও আস্তানা না গাড়তে পারে সেজন্য দেশের মানুষ আজ সচেতন। জঙ্গিরা ভাড়াটিয়া বেশে ছিল এমন তথ্য পাওয়ার পর আমরা ফমর পুরণ করছি। এলাকায় নতুন ভাড়াটিয়া গেলে সন্দেহ হলে পুলিশকে তথ্য দিবেন। জঙ্গি ভাড়াটিয়াদের কিছু আলামত দেখে বুঝো যাবে। তাদের বাসায় আসবাবপত্র কম থাকে। তারা দরজ-জানালা খোলে না। এলাকার লোকজনের সঙ্গে মিশে না। একটু লুকোচুরি ভাব থাকে।