News71.com
 Bangladesh
 29 Apr 17, 09:46 PM
 207           
 0
 29 Apr 17, 09:46 PM

বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়।। মোল্লা মো. আবু কায়সার

বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়।। মোল্লা মো. আবু কায়সার

নিউজ ডেস্কঃ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কায়সার বলেছেন,প্রধানমন্ত্রি শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করা হবে। আওয়ামী লীগ সরকারে থাকলে দেশের উন্নয়ন হয়। আর জামায়াত-বিএনপির দল ক্ষমতায় আসলে দেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়। তাই শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগ প্রার্থীদের জয়ী করতে স্বেচ্ছাসেবক লীগ কাজ করে যাচ্ছে।আজ শনিবার টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

টাঙ্গাইল সিডিসি মিলনায়তনে পরিচিতি সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ এমপি, ছানোয়ার হোসেন এমপি,হাসান ইমাম খান সোহেল হাজারী,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনি,জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মতিনুজ্জামান খান সুখন প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন