
নিউজ ডেস্কঃ নিউজ ডেস্কঃ জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় প্রতিটি শিক্ষার্থীকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।
ওই বিদ্যালয়ের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার দেলোয়ার হোসেন, জামালপুর পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি,জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ, ডা: সাজেদা-ই জান্নাত তনু ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা রাজিয়াসহ সুধীজনরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।