News71.com
 Bangladesh
 29 Apr 17, 02:16 PM
 212           
 0
 29 Apr 17, 02:16 PM

মুক্তিযোদ্ধা ও আবৃত্তিশিল্পী কাজী আরিফ মারা গেছেন।।

মুক্তিযোদ্ধা ও আবৃত্তিশিল্পী কাজী আরিফ মারা গেছেন।।

 

নিউজ ডেস্কঃ বীর মুক্তিযোদ্ধা এবং আবৃত্তিশিল্পী কাজী আরিফকে ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করা হয়েছে। তার পারিবারিক সূত্রে এ খবর জানা গেছে। ম্যানহাটনের মাউন্ট সিনাই সেন্ট লিওক্স হাসপাতালে গত মঙ্গলবার ওপেন হার্ট সার্জারির পর তিনি লাইফ সাপোর্টে আছেন। তবে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় ডা. গন লাইফ সাপোর্ট খুলে আনুষ্ঠনিকভাবে মৃত বলে ঘোষণা দেবেন বলে কাজী আরিফের মেয়ে আনুশকা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য,দীর্ঘদিন অসুস্থ থাকার পর তার হার্টের ভাল্ব অকেজো হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বাল্ব পুনঃস্থাপন এবং আর্টারিতে বাইপাস সার্জারি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেয়া হয়। কিন্তু তার জ্ঞান ফেরেনি। এই খবর শোনার পর হাসপাতালের সামনে ভিড় করেন নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের সাংস্কৃতিককর্মীরা। কাজী আরিফ ১৯৫২ সালের ৩১ অক্টোবর রাজবাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে ১ নম্বর সেক্টরে মেজর রফিকের কমান্ডে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন