News71.com
 Bangladesh
 29 Apr 17, 01:45 PM
 243           
 0
 29 Apr 17, 01:45 PM

রাজধানীর শ্যামপুর এলাকায় ট্রাক চাপায় ২ শ্রমিক নিহত।।

রাজধানীর শ্যামপুর এলাকায় ট্রাক চাপায় ২ শ্রমিক নিহত।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর শ্যামপুর এলাকায় ট্রাক চাপায় দুই শ্রমিক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ শ্রমিক। আহত শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আজ শনিবার ভোর ৪টার দিকে শ্যামপুরের ধোলাইপাড় রোডে সরকার পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ভোরে ওই এলাকার ধোলাইপাড় রোডে সরকার পেট্রোল পাম্পের সামনে বালুবাহী একটি ট্রাকের চাকার হাওয়া চলে যায়। ট্রাকে থাকা ৩ শ্রমিক তা মেরামতের কাজ করছিলেন। এ সময় দ্রুতগামী অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুই শ্রমিককে ঢামেক হাসপাতালে নিয়ে এলে সেখানে অপর শ্রমিকের মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন