News71.com
 Bangladesh
 29 Apr 17, 01:39 PM
 219           
 0
 29 Apr 17, 01:39 PM

দেশের প্রথম ঝুলন্ত নয়নাভিরাম ফ্লাইওভার হচ্ছে বুড়িগঙ্গায়।।

দেশের প্রথম ঝুলন্ত নয়নাভিরাম ফ্লাইওভার হচ্ছে বুড়িগঙ্গায়।।

নিউজ ডেস্কঃ দেশে এই প্রথম নির্মিত হতে যাচ্ছে ঝুলন্ত ফ্লাইওভার। যা ক্যাবলের মাধ্যমে পাড়ি দেবে বুড়িগঙ্গা নদী। বৃহৎ একটি ফ্লাইওভারের এ অংশটি বিদ্যমান বুড়িগঙ্গা ৪র্থ সেতুর ওপর দিয়ে চলে যাবে। নান্দনিক নির্মাণশৈলির কারণে এটি যানজট নিরসনের পাশাপাশি পর্যটকদেরও আকর্ষণ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র জানায়,সরকারি অর্থায়নে নির্মিত হতে যাচ্ছে রাজধানীর শান্তিনগর থেকে ঢাকা-মাওয়া রোডের চুনকুটিয়া পর্যন্ত ফ্লাইওভার। এ ফ্লাইওভারটিরই একটি অংশ ঝুলন্ত অবস্থায় পাড়ি দেবে বুড়িগঙ্গা। মোট ১০ দশমিক ২৬৪ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারের মধ্যে বুড়িগঙ্গার ওপরে পড়েছে ৪৪২ মিটার।

স্বতন্ত্র প্রকৌশলীর মাধ্যমে নির্মাণকাজ সুপারভিশনসহ নানা ধরনের নকশা তৈরি করা হয়েছে ফ্লাইওভারটির। নকশা অনুসারে বুড়িগঙ্গার দুই পাশে দু’টি করে মোট চারটি পিলার নির্মিত হবে। মাঝখানে আর কোনো পিলার থাকবে না। ক্যাবলের মাধ্যমে পিলার দু’টি আটকে রাখবে ফ্লাইওভারের ওই ৪৪২ মিটার অংশ। বুড়িগঙ্গার ওপরের এ অংশটি হবে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের নয়নাভিরাম বহুরঙা ঝুলন্ত সেতুর মতো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন