News71.com
 Bangladesh
 29 Apr 17, 01:38 PM
 234           
 0
 29 Apr 17, 01:38 PM

দুদিন বিরতির পর আজ শনিবার আবারও হতে পারে বৃষ্টি

দুদিন বিরতির পর আজ শনিবার আবারও হতে পারে বৃষ্টি

 

নিউজ ডেস্ক; কয়েকদিন বৃষ্টির পর গত দু'দিন কড়া রোদ। গরমও পড়েছে প্রচণ্ড। আজ শনিবার ফের দেখা মিলতে পারে বৃষ্টির। আবহাওয়া অফিস জানিয়েছে,যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর,ময়মনসিংহ,ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়ার এই পূর্বাভাস আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য।

পূর্বাভাসে আরও বলা হয়েছে,রাজশাহী,পাবনা,যশোর ও সাতক্ষীরা অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আজ শনিবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫টা ২৬ মিনিটে,সূর্যাস্ত হবে ৬টা ২৬ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন