News71.com
 Bangladesh
 29 Apr 17, 01:30 PM
 241           
 0
 29 Apr 17, 01:30 PM

আড়াইহাজারে প্রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

আড়াইহাজারে প্রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ির প্রবেশ পথের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার গোপালদী পৌরসভার মোল্লারচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার মোল্লারচর গ্রামের আজগর আলীর বাড়ির প্রবেশ পথে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশী আলম মিয়ার পক্ষের ইব্রাহিমের সঙ্গে আজগর আলীর পক্ষের রুবেলের বাকবিতণ্ডা ও এক পর্যায়ে হাতাহাতির হয়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পরিবারের লোকজন দা, ছুরি, লাঠিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে নারীসহ উভয় পক্ষের ১৫ জন আহত হন।

আহতদের মধ্যে জাহাঙ্গীর হোসেন, আজগর আলী, খোদেজা বেগম, রিনা আক্তার, কাউসার, সুলতানা বেগম, রুবেল, ইব্রাহীম, হেলেনা আক্তার, আলম মিয়া, সাফিয়া বেগম ও জাকির হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন