News71.com
 Bangladesh
 29 Apr 17, 12:37 AM
 288           
 0
 29 Apr 17, 12:37 AM

হবিগঞ্জের বানিয়াচঙ্গে পৃথক নৌকাডুবিতে তিন ব্যক্তি নিখোঁজ  

হবিগঞ্জের বানিয়াচঙ্গে পৃথক নৌকাডুবিতে তিন ব্যক্তি নিখোঁজ   

নিউজ ডেস্কঃ হবিগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ তিন । হবিগঞ্জের বানিয়াচঙ্গে পৃথক নৌকাডুবিতে তিন ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার বালিখাল থেকে ধান নিয়ে যাওয়ার সময় ঝড়ের কবলে পড়ে মেওতৈল নামকস্থানে একটি নৌকা ডুবে যায়। এতে রঞ্জন দাস (৪৫) নামের এক ব্যক্তি নিখোঁজ হন।

তিনি বানিয়াচং উপজেলার আদমনগর গ্রামের চানধন দাসের ছেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধারে কাজ করছে। এদিকে একই সময়ে উপজেলার মক্রমপুর ইউনিয়ের হাওরে একটি ছোট যাত্রীবাহী নৌকা ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে দুই ব্যক্তি নিখোঁজ হয়েছে বলে নৌকার যাত্রীরা দাবি করেন। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।


এ ব্যাপারে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান জানান, আমরা শুধু মাত্র বালিখাল এলাকায় বালিখাল নদীতে একটি নৌকা ডুবির খবর পেয়েছি। সেখানে আমাদের একটি টিম পৌঁছে কাজ করছে। তবে মক্রমপুরে কোনো নৌকাডুবির খবর আমরা পাইনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন