News71.com
 Bangladesh
 29 Apr 17, 12:33 AM
 243           
 0
 29 Apr 17, 12:33 AM

আগামী জাতীয় নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে।। মাহবুব-উল-আলম হানিফ

আগামী জাতীয় নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে।। মাহবুব-উল-আলম হানিফ

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন,আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের ঢাকা অফিসার্স ক্লাব হলরুমে ঢাকাস্থ কুষ্টিয়া জেলা সমিতির বিশেষ বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধানের আলোকে অনুষ্ঠিত হবে। কেননা,সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনের কোন সুযোগ নেই। ’তিনি আরো বলেন, বিএনপি গত জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছে,আগামী নির্বাচনে আর সে ভুল করবে না। কারণ যে ভুল করে তাকেই ভুলের খেসারত দিতে হয়।

মাহবুব-উল-আলম হানিফ বলেন,সংবিধানে যেভাবে লেখা রয়েছে সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপির উদ্দেশে তিনি বলেন,অহেতুক কথা চালাচালি করে আপনারা দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করবেন না

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন