
নিউজ ডেস্কঃ সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার রাত ১০টা ৫১ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। তবে এর উৎপত্তিস্থল ও রিখটার স্কেলে এর মাত্রা কতো তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ভূমিকম্পের ধরণটি অস্বাভাবিক ছিল।
ভূমিকম্প অনুভূত হওয়ায় সিলেট নগরীর বিভিন্ন বিপনীবিতান ও উচু ভবনে বসবাসরত অনেক মানুষ নিচে নেমে আসেন। তবে নগরীর বেশিরভাগ মানুষই ভূমিকম্প অনুধাবন করতে পারেননি। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।