News71.com
 Bangladesh
 28 Apr 17, 10:01 PM
 286           
 0
 28 Apr 17, 10:01 PM

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ময়মনসিংহে সংঘর্ষ ।। ১০জন আহত    

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ময়মনসিংহে সংঘর্ষ ।। ১০জন আহত      

নিউজ ডেস্কঃ এ ঘটনায় উভয়পক্ষ থানায় অভিযোগ করেছে। জেলার গফরগাঁওয়ের পাগলা বাজারে গতকাল বৃহস্পতিবার এ ঘটনার পর থেকে আজ শুক্রবার এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয়পক্ষে উত্তেজনা বিরাজ করছে । পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকার ভাঙা রাস্তা-ঘাট নিয়ে পাগলা বাজারের বাসিন্দা জাহিদ শামীম তার ফেসবুকে একটি পোস্ট দেন। এ পোস্টের প্রতিবাদ করেন উপজেলার দত্তের বাজার ইউপি চেয়ারম্যানের ভাতিজা মো. আজহারুল। নিয়ে প্রথমে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় । এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।


পরে বিষয়টির আপোষ-মীমাংসার জন্য পাগলা বাজার আওয়ামী লীগ অফিসে স্থানীয়দের পক্ষ থেকে শালিসি বৈঠকের আয়োজন করা হয়। ঐ বৈঠক শুরু হওয়ার সময় আবারও উভয়পক্ষের মধ্যে ইট- পাটকেল ছুড়ে মারার ঘটনা ঘটে । এতে কমপক্ষে ১০ জন আহত হন । আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁন মিয়া জানান, এ ঘটনায় উভয়পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন