News71.com
 Bangladesh
 28 Apr 17, 09:57 PM
 265           
 0
 28 Apr 17, 09:57 PM

ঢাকার উত্তরায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত  

ঢাকার উত্তরায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত   

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উত্তরার জসীমউদ্দীন রোড ব্যাংক এশিয়ার সামনে এ ঘটনা ঘটে। নিহতের নাম দুলাল মিয়া (৪২)। আহত ব্যক্তির নাম আবদুস সাত্তার (৪৫)। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্রাক শ্রমিক ইব্রাহীম মিয়া জানান, রাতে গাজীপুর থেকে একটি ডিজেলের খালি ট্যাংকি ট্রাকে করে সাভারে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে উত্তরা জসীমউদ্দীন রোডে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের ওপরে থাকা শ্রমিক দুলাল ও সাত্তার আহত হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে দুলালকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুলালের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন