
নিউজ ডেস্কঃ ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপি সমাবেশ করতে চেয়ে ব্যর্থ হয়েছে। ফলে আবারও ২ অথবা ৩ মে সমাবেশের জন্য পুনরায় অনুমতি চাওয়া হয়েছে। জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশের জন্য গণপূর্ত বিভাগ থেকে অনুমতি দেয়া হয়েছে। তবে এখনও পুলিশের কাছ থেকে এই সমাবেশের অনুমতি পায়নি দলটি। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পুলিশ কমিশনারের কার্যালয়ে যান বিএনপি নেতারা। তবে অনুমতি মেলেনি। এই সমাবেশে খালেদা জিয়ার প্রধান অতিথি থাকার কথা।
এদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান,শ্রমিক সমাবেশের এখনও অনুমতি পাওয়া যায়নি। আমরা প্রত্যাশা করি,সরকার শ্রমিক সমাবেশের ব্যাপারে সহযোগিতা করবে। আমরা কোনো প্রকার দ্বন্দ্বে যেতে চাই না। বরং গণতন্ত্রের পথে সকল প্রকার রাজনৈতিক কর্মসূচি পালন করতে চাই। গণতান্ত্রিক পরিবেশ চাই।