News71.com
 Bangladesh
 28 Apr 17, 08:39 PM
 276           
 0
 28 Apr 17, 08:39 PM

টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু।।  

টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু।।   

নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার হাবলা ইউনিয়নের সোনালীয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন,সোনালীয়া গ্রামের মৃত ঝুমুর আলীর ছেলে হযরত আলী (৬০) ও একই গ্রামের মৃত আনছের আলীর ছেলে আলতু মিয়া (৫০)।

হাবলা ইউনিয়নের চেয়ারম্যান মো. খোরশেদ জানান,উপজেলার সোনালিয়া ছয়শ গ্রামের ওপর দিয়ে পিডিবির অপরিকল্পিত বিদ্যুৎ লাইন রয়েছে। বিদ্যুতের খাম্বা ব্যবহার করে স্যাটেলাইটের (ডিস) ক্যাবলও সংযোগ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে সোনালিয়া ছয়শ এলাকায় ক্ষেতে কাজ করছিলেন কৃষক হযরত আলী। এক পর্যায়ে জমির ওপর পরে থাকা স্যাটেলাইট তারের সাথে বিদ্যুৎ লাইনের সংযোগ থাকায় হযরত আলী বিদ্যুতে স্পৃষ্ট হয়। এদিকে হযরত আলীকে বাঁচাতে গিয়ে আলতু মিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই ওই দুই কৃষক মারা যায়। নিহত দুই কৃষকের লাশ স্বজনরা বাড়ি নিয়ে গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন