News71.com
 Bangladesh
 28 Apr 17, 08:37 PM
 228           
 0
 28 Apr 17, 08:37 PM

রসদ আনতে নৌ-পথও ব্যবহারের পরিকল্পনা ছিল জঙ্গিদের।।  

রসদ আনতে নৌ-পথও ব্যবহারের পরিকল্পনা ছিল জঙ্গিদের।।   

নিউজ ডেস্কঃ সাভারের রাজফুলবাড়ীয়া বাসস্ট্যান্ডের একটি বাস থেকে তালিকাভুক্ত জঙ্গি তামিম দ্বারীসহ আরও দুই জঙ্গিকে গ্রেফতার করে র্যাটব-৪। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল,গুলি,প্লাস্টিক বিস্ফোরকসহ আইইডি তৈরির সরঞ্জামাদি,চাপাতি,ফোল্ডিং চাকু ও ল্যাপটপ উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো,ধর্মান্তরিত তামিম দ্বারী ওরফে আব্দুল্লাহ আল হাসান ওরফে আজিজুর রহমান ওরফে আব্দুল্লাহ আল জাফরি ওরফে আমীর হামযা ওরফে আল হুযাইফা ওরফে শ্রী গৌরাঙ্গ কুমার মন্ডল (৩২),কামরুল হাসান ওরফে কাজল ওরফে নুরউদ্দিন (২৬) ও মো. মোস্তফা মজুমদার ওরফে শিহাব ওরফে হামজা (৩২)।

আজ শুক্রবার র্যা৬বের কাওরান বাজারের র্যাসবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাববের মুখপাত্র মুফতি মাহমুদ খান জানান,নিরাপদে রসদ আনতে দেশের নৌ-পথ ব্যবহারের পরিকল্পনা ছিল জঙ্গিদের।এজন্য তারা টার্গেট করেছিল আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী জাহাজে কর্মরত ব্যক্তিদের। টার্গেট অনুযায়ী, কয়েকজনকে নব্য জেএমবিতে ভেড়াতেও সক্ষম হয়েছিল জঙ্গিরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন