News71.com
 Bangladesh
 28 Apr 17, 08:28 PM
 212           
 0
 28 Apr 17, 08:28 PM

বর্তমান সরকার নদী বাঁচাতে কাজ করছে।। সাংসদ শামীম ওসমান

বর্তমান সরকার নদী বাঁচাতে কাজ করছে।। সাংসদ শামীম ওসমান

নিউজ ডেস্কঃ নদীকে বাঁচাতে হবে। কিন্তু নদীকে বাঁচাতে কেউ এগিয়ে আসে না। বর্তমান সরকার নদী বাঁচাতে কাজ করছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য শামীম ওসমান। আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ নদী বন্দরে ড্রেজিং সহায়ক ২০টি নৌযানের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি আরো বলেন,আমরা নদীতে ময়লা ফেলি আবার আমরাই সরকারকে বলি নদী পরিষ্কার করতে। তাই নদী বাঁচাতে কঠোর আইন হওয়া দরকার। নারায়ণগঞ্জকে আরও বেশি সমৃদ্ধ করতে খানপুরে একটি কন্টেইনার পোর্ট হওয়া প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন,প্রতিমাসে নারায়ণগঞ্জ দিয়ে বিদেশে ৯০০ কন্টেইনার যায়। কন্টেইনার পোর্ট হলে নারায়ণগঞ্জ আরও উন্নত হবে। এছাড়া মানুষের যাতায়াতের জন্য একটি ফেরিও প্রয়োজন।

তার এ বক্তব্যের প্রেক্ষিতে নৌপরিবহন মন্ত্রী বলেন,নারায়ণগঞ্জে একটি কন্টেইনার পোর্ট ও একটি ফেরি দেওয়া হবে। খুব শিগগির এটা বাস্তবায়ন করবে সরকার। বিএনপি-জামায়াতের বিরুদ্ধে রাজনৈতিক নাটক করার অভিযোগ তুলে তিনি বলেন,শেখ হাসিনা নাটক জানেন না। নাটক করে বিএনপি-জামায়াত। তারা জজ মিয়া নাটক করেছিলো,কিন্তু জাতি সেটা ধরে ফেলেছে। আওয়ামী লীগ কোনো নাটক করে না,আর করবেও না। এছাড়া জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। এটা শুধু প্রতিহত করলে হবে না,জঙ্গিবাদকে নির্মূল করতে হবে। এজন্য আওয়ামী লীগ সরকারকে আবারও সামনের নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করে জঙ্গিবাদ নির্মূলের সুযোগ দিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন