
নিউজ ডেস্কঃ যশোরের ঝিকরগাছায় বজ্রপাতে শহিদ আলী (৪২) ও শহিদুল ইসলাম সাজুর (৩৫) মৃতু্য হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মোহিনীকাঠ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন,উপজেলার মোহিনীকাঠ গ্রামের আলী ব্যাপারীর ছেলে শহিদ আলী ও একই গ্রামের শওকত আলীর ছেলে শহিদুল ইসলাম সাজু (৩৫)। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম।