News71.com
 Bangladesh
 28 Apr 17, 08:20 PM
 169           
 0
 28 Apr 17, 08:20 PM

সহায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি।। মির্জা ফখরুল

সহায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি।। মির্জা ফখরুল

নিউজ ডেস্কঃ সহায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন,লেভেল প্লেইং ফিল্ড ও সহায়ক সরকার ছাড়া বিএনপি কখনো নির্বাচনে যাবে না।বর্তমান সরকার স্বৈরাচার এবং তারা একনায়কতন্ত্র চাপিয়ে দিয়েছে। এই সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হয়নি। তাই আমরা আবারো বলব- লেভেল প্লেয়িং ফিল্ড এবং নির্বাচনকালীন সহায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব হবেনা।

আজ শুক্রবার সকালে শেরে বাংলা নগরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন। সদ্যঘোষিত ঢাকা মহানগর বিএনপি উত্তর ও দক্ষিণের নতুন কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন,বিএনপি কি পারে আর কি পারেনা তা অতীতে প্রমাণিত হয়েছে।তিনি সরকারের উদ্দেশে বলেন,এই সরকার পুলিশ ছাড়া একটা নির্বাচন করুক দেখা যাবে কে বেশি জনপ্রিয়?

ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটিতে নবীন প্রবীণের সমন্বয় ঘটেছে। আগামীদিনের যে কোনো আন্দোলন,গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্বাচনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী,মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল,সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার,কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান,খায়রুল কবির খোকন,অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ সহ ঢাকা মহানগর বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন