News71.com
 Bangladesh
 28 Apr 17, 08:19 PM
 158           
 0
 28 Apr 17, 08:19 PM

চুয়াডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্কঃ জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় র্যা লি, আলোচনা সভা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে চুয়াডাঙ্গা জেলা জজ আদালত চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যা লি বের হয়। র্যা লিটি শহর প্রদক্ষিণ শেষে আদালত চত্বরের মেলা প্রাঙ্গণে ফিরে আসে। পরে জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন,চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী প্রমুখ। শেষে আদালত চত্বরে আইনগত সহায়তা মেলা অনুষ্ঠিত হয়

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন