News71.com
 Bangladesh
 28 Apr 17, 08:02 PM
 170           
 0
 28 Apr 17, 08:02 PM

ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশন উড়িয়ে দেয়ার হুমকিদাতা তৌসিফ হোসেন গ্রেফতার।।

ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশন উড়িয়ে দেয়ার হুমকিদাতা তৌসিফ হোসেন গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ ঢাকায় অস্ট্রেলিয়ান হাইকমিশন উড়িয়ে দেয়ার হুমকিদাতা তৌসিফ হোসেন সীমান্তকে গ্রেফতার করেছে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর বনশ্রী থেকে তাকে আটক করা হয়।ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার সকালে একটি অজ্ঞাত ই-মেইল বার্তায় হাইকমিশনারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা না দিলে বোমা মেরে কার্যালয় উড়িয়ে দেয়ারও হুমকি দেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন