News71.com
 Bangladesh
 28 Apr 17, 09:50 AM
 197           
 0
 28 Apr 17, 09:50 AM

বরগুনায় ১নারী পাচারকারী আটক।।

বরগুনায় ১নারী পাচারকারী আটক।।

 

নিউজ ডেস্কঃ বরগুনা সদর উপজেলার সোনালীপাড়া এলাকা থেকে রোজী (৩৫) নামে এক নারী পাচারকারীকে আটক করেছে পুলিশ। অপহৃত‍ শরীফার (১৪) বাবার দেয়া অভিযোগের ভিত্তিতে আজ শুক্রবার ভোরে তাকে আটক করা হয়। আটক রোজী সদর উপজেলার সোনালীপাড়া এলাকার খোকনের স্ত্রী।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান বলেন,অপহৃত মেয়েটি কোথায় আছে আটক নারী তা স্বীকার করেছেন। সকাল সাড়ে ১০টার মধ্যে অপহৃতা শরীফাকে বরগুনায় নিয়ে আসা হবে। অপহৃতার বক্তব্য পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন