News71.com
 Bangladesh
 28 Apr 17, 09:49 AM
 206           
 0
 28 Apr 17, 09:49 AM

খুলনা মহানগর ও জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা

খুলনা মহানগর ও জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা

নিউজ ডেস্কঃ খুলনা মহানগর ও জেলা যুবদলের পাঁচ সদস্য করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব এবং সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু এ কমিটির ঘোষণা দেন। নগর কমিটিতে মাহাবুব হাসান পিয়ারু সভাপতি, নাজমুল হুদা চৌধূরী সাগর সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম হোসেন সহ-সভাপতি, জি এম রফিকুল ইসলাম রফিক যুগ্ম সাধারণ সম্পাদক এবং কাজী নেহিবুল হাসান নেহিমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

অপরদিকে, জেলা শাখায় এস এম শামিম কবীর সভাপতি, ইবাদুল হক রুবায়েত সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ হেল কাফি সখা সহ-সভাপতি, নাদিমুজ্জামান জনি যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাবির আলীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।


দলীয় সূত্র জানায়, জেলা যুবদলের সর্বশেষ কমিটি গঠন করা হয় ২০১১ সালের ২৪ অক্টোবর। ওই কমিটিতে মনিরুজ্জামান মন্টু সভাপতি এবং মনিরুল হাসান বাপ্পি সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু কমিটি গঠনের মাত্র এক বছরের মাথায় ২০১২ সালের ৪ সেপ্টেম্বর কেন্দ্র থেকে কমিটি ভেঙে দেয়া হয়।অপরদিকে, একই সময়ে শফিকুল আলম তুহিনকে সভাপতি এবং শের আলম সান্টুকে সাধারণ সম্পাদক করে নগর যুবদলের কমিটি গঠন করা হয়। পরে ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রে পাঠানো হলেও অনুমোদন হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন