
নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনগরের জঙ্গি আস্তানায় অভিযানে আবুসহ ৪জঙ্গি নিহত হয়েছেন। তাদের মরদেহ আস্তানার ভেতরে রয়েছে। আজ বৃহস্পতিবার রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এম খুরশীদ হোসেন ‘অপারেশন ঈগল হান্ট’ সমাপ্ত ঘোষণা করে এ তথ্য জানান
ডিআইজি বলেন,অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ। সোয়াট বাড়িটি পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছে। এখন ভেতরে কোনো বোমা বা বিস্ফোরক আছে কিনা তা খতিয়ে দেখতে কার্যক্রম শুরু করবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট। এর আগে বিকেল ৫টার দিকে ১৫ মিনিটের ব্যবধানে ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্সে করে নারী ও এক শিশুকে উদ্ধার করা হয়।