News71.com
 Bangladesh
 28 Apr 17, 12:08 AM
 258           
 0
 28 Apr 17, 12:08 AM

রাষ্ট্রপতি স্বর্ণপদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৫ শিক্ষার্থী।।

রাষ্ট্রপতি স্বর্ণপদক পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৫ শিক্ষার্থী।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত রচনা প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী ২৫ জন শিক্ষার্থী রাষ্ট্রপতি স্বর্ণপদক পাচ্ছেন। আজ বৃহস্পতিবার চবি কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রাহর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কামরুল হুদা বলেন,চবির ২৫ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করবে। আগামী ১৭ মে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে স্বর্ণপদক তুলে দেওয়া হবে। শিক্ষামন্ত্রী ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন