News71.com
 Bangladesh
 28 Apr 17, 12:06 AM
 204           
 0
 28 Apr 17, 12:06 AM

সরকারিভাবে অস্বচ্ছল ৬৩০ ক্রীড়াবিদ মাসিক ভাতা পাবেন।।

সরকারিভাবে অস্বচ্ছল ৬৩০ ক্রীড়াবিদ মাসিক ভাতা পাবেন।।

নিউজ ডেস্কঃ সরকার অস্বচ্ছল ৬৩০ জন ক্রীড়াবিদকে মাসিক ১৫ হাজার টাকা ভাতা প্রদান করবে। অস্বচ্ছল ক্রীড়াবিদদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার এই ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ জাতীয় ক্রীড়া পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের ৮ম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। সভায় অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আসাদুল ইসলাম,জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস,বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব আনিস মাহমুদ,বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ হারুনুর রশীদ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি বাদল রায় উপস্থিত ছিলেন।

সভায় বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি জনবল বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। সভায় ২০১৫-১৬ অর্থ বছরে ক্রীড়াসেবীদের এককালীন অনুদান প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ক্রীড়াসেবীদের থেকে প্রাপ্ত আবেদনসমূহ বাছাই কমিটি কর্তৃক যাচাই বাছাই করে অনুদান প্রদানের বিষয়টি অনুমোদন দেয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন