News71.com
 Bangladesh
 27 Apr 17, 11:56 PM
 221           
 0
 27 Apr 17, 11:56 PM

বিএনপি নেতারা আবোল-তাবোল বক্তব্য দিচ্ছেন ।। মাহবুব উল আলম হানিফ

বিএনপি নেতারা আবোল-তাবোল বক্তব্য দিচ্ছেন ।। মাহবুব উল আলম হানিফ

 

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন,রাজনীতির মাঠে দলের নেতাকর্মীদের চাঙ্গা রাখতে বিএনপি নেতারা এখন আবোর-তাবোল বক্তব্য দিচ্ছেন। আজ বৃহস্পতিবার কুষ্টিয়া সদর উপজেলা ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশ নেয়ার বিষয়ে তিনি বলেন,নির্বাচনে বিএনপি আসবে কি আসবে না এটা তাদের বিষয়। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধিনেই হবে। অযৌক্তিক,অন্যায় দাবি মানার কোন সুযোগ নেই। বিএনপি এখন রাজনীতির মাঠে তাদের দলেন নেতা কর্মীদের চাঙ্গা রাখতে এমন অবান্তর বক্তব্য দিচ্ছে।

তিস্তার পানি চুক্তির বিষয়ে সরকারের জাতিসংঘের কাছে উপস্থাপন করা উচিৎ’ বিএনপির এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন,বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের এত অবনতি হয়নি যে,তিস্তার পানি চুক্তির বিষয়টি জাতিসংঘে উপস্থাপন করতে হবে। তাদের প্রস্তাব অযৌক্তিক । দু দেশের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান,সাধারণ সম্পাদক আজগর আলী,শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান,স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন