News71.com
 Bangladesh
 27 Apr 17, 11:52 PM
 201           
 0
 27 Apr 17, 11:52 PM

সাভারের রাজফুলবাড়িয়ায় বোমা তৈরির সরঞ্জামসহ ৩ জঙ্গি গ্রেফতার।।

সাভারের রাজফুলবাড়িয়ায় বোমা তৈরির সরঞ্জামসহ ৩ জঙ্গি গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ আজ বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাভারের ঢাকা আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়ার বাসস্ট্যান্ড এলাকায় একটি পরিবহন থেকে তাদেরকে গ্রেফতার করে র্যাড়ব ৪। র্যাব জানায়, রাতে র্যায়ব ৪ এর কোম্পানী কমান্ডার মেজর আব্দুল হাকিমের নেতৃত্বে রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে চেক পোস্ট বসায় র্যািব। এসময় মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাসে তল্লাশি চালায় র্যা ব। এসময় ওই যাত্রীবাহী বাসে থাকা সকল যাত্রীকে তল্লাশি করা হলে ৩জনের কাজ থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম,জিহাদী বই,পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

র্যা ব ৪ এর কোম্পানী কমান্ডার মেজর আব্দুল হাকিম আমাদেরকে বলেন,আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি তারা ৩জনই জঙ্গি। বর্তমানে তাদেরকে র্যা ব কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান এই র্যামব কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন