News71.com
 Bangladesh
 27 Apr 17, 06:10 PM
 255           
 0
 27 Apr 17, 06:10 PM

হত্যা মামলায় আশুলিয়ার ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান গ্রেপ্তার।। 

হত্যা মামলায় আশুলিয়ার ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান গ্রেপ্তার।। 

নিউজ ডেস্কঃ ঢাকার আশুলিয়ার নয়ারহাট বাজার এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের সিটি সেন্টার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত পারভেজ দেওয়ান পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার গ্রামের বাড়ি পাথালিয়া ইউনিয়নেরর চাড়িগ্রামে।

আশুলিয়া থানার এসআই মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,ঝুট ব্যবসাকে কেন্দ্র করে হত্যা মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরে রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভার বাজার বাসস্ট্যান্ডের একটি মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন