
নিউজ ডেস্কঃ আজ বৃস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রতিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন,জলবায়ু পরিবর্তনের কারণে ৪০ ফুট বাঁধ কেন,হিমালয়ের মতো বাঁধ দিলেও হাওরকে রক্ষা করা যাবে না। এ ক্ষেত্রে দেশি এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে মাস্টার প্ল্যান করতে হবে। অনুষ্ঠানে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে উপাত্ত ঘাটতি বিশ্লেষণ'বাংলাদেশ পরিপ্রেক্ষিত,
ব্যাংকিং অ্যাটলাস ও হাওরাঞ্চলের পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন'শীর্ষক ৩টি গবেষণা প্রতিবেদন করে কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ।
পরিকল্পনামন্ত্রী বলেন,পুরো হাওরাঞ্চলের জন্য সমন্বিত পরিকল্পনার প্রয়োজন। হাওরের সম্পদ খাতে সঠিক ব্যবহার করে সবাই সমান সুবিধা ভোগ করতে পারে সে জন্য সমন্বিত পরিকল্পনার সঙ্গে হাওরাঞ্চলের মানুষদের সম্পৃক্ত করতে হবে। হাওরাঞ্চলের পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন'শীর্ষক প্রতিবেদনে হাওরাঞ্চলের উন্নয়নে সরকারি সংস্থাগুলো কাজের মধ্যে সুসমন্বয়,বেসরকারি খাতের উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।