News71.com
 Bangladesh
 27 Apr 17, 11:35 AM
 227           
 0
 27 Apr 17, 11:35 AM

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ চালক।।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ চালক।।

 

নিউজ ডেস্কঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার চরবাবলা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ২ চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছাবুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাক বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর উপজেলার চরবাবলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের ২ জন চালক নিহত হন। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে পুলিশ বলছে নিহত দুইজনই ট্রাকের ড্রাইভার। এ ঘটনায় ট্রাকে থাকা একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন