News71.com
 Bangladesh
 27 Apr 17, 11:11 AM
 194           
 0
 27 Apr 17, 11:11 AM

সফররত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আজ গনভবনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করবেন

সফররত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আজ গনভবনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করবেন

নিউজ ডেস্কঃ বাংলাদেশ সফরে আসা যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আজ বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এরপর দুপুরে ক্যামেরন একটি পোশাক কারখানা পরিদর্শন করবেন, যেখানে ডিএফএআইডির সহায়তায় দক্ষ কর্মী তৈরির প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়া বেলা ৩টায় রাজধানীর হোটেলে ওয়েস্টিনে ব্র্যাকের ব্যবস্থাপনায় যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের (আইজিসি) বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত ‘ভঙ্গুর অবস্থা, প্রবৃদ্ধি ও উন্নয়ন: বাংলাদেশের অগ্রগতি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নেবেন ডেভিড ক্যামেরন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা ছাড়বেন তিনি।

প্রসঙ্গত, গত ২৩ জুনে যুক্তরাজ্যে অনুষ্ঠিত গণভোটে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) থেকে দেশটির বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) পক্ষ জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন ডেভিড ক্যামেরন। তিনি ও তার দল যুক্তরাজ্যের ইইউয়ের সঙ্গে যুক্ত থাকার পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। ব্রেক্সিটের পর পদত্যাগের ঘোষণা অনুযায়ী ওই বছরের সেপ্টেম্বরেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়েন ক্যামেরন। পরে তিনি নিজের ব্যবসায় মনোনিবেশ করেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কখনই বাংলাদেশ সফর করেননি ক্যামেরন। এটা তাঁর প্রথম বাংলাদেশ সফর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন