News71.com
 Bangladesh
 26 Apr 17, 10:31 PM
 242           
 0
 26 Apr 17, 10:31 PM

শেরেবাংলার অসীম মমত্ববোধ এ দেশের জনগণকে চিরদিন অনুপ্রাণিত করবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শেরেবাংলার অসীম মমত্ববোধ এ দেশের জনগণকে চিরদিন অনুপ্রাণিত করবে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

নিউজ ডেস্কঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলার গরিব-দুঃখী মানুষের জন্য শেরেবাংলা এ কে ফজলুল হকের অসীম মমত্ববোধ এ দেশের জনগণকে চিরদিন অনুপ্রাণিত করবে। শেরেবাংলা এ কে ফজলুল হকের ৫৫তম মৃত্যুবার্ষিকীতে বুধবার এক বাণীতে তিনি এ কথা বলেন। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী এবং কৃষক ও মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের ৫৫তম মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রী তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বাণীতে তিনি বলেন, দেশের কৃষক সমাজের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে শেরেবাংলা আজীবন কাজ করে গেছেন। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকাকালে তিনি দরিদ্র কৃষক এবং প্রজাদের স্বার্থ সুরক্ষার জন্য কৃষি ঋণ আইন, বেঙ্গল প্রজাস্বত্ব (সংশোধনী) আইনসহ বিভিন্ন আইন প্রণয়ন করেন।রায়তদের ওপর প্রথাগতভাবে জমিদাররা যে আবওয়াব ও সেলামি ধার্য করতেন তিনি তার বিলোপ সাধন করেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সাহসী নেতৃত্ব, উদার ও পরোপকারী স্বভাবের জন্য জনগণ তাকে ‘শেরেবাংলা’ বা ‘বাংলার বাঘ’ খেতাবে ভূষিত করেন। প্রধানমন্ত্রী মহান আল্লাহর দরবারে তার আত্মার মাগফিরাত কামনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন