News71.com
 Bangladesh
 26 Apr 17, 10:28 PM
 270           
 0
 26 Apr 17, 10:28 PM

ইন্টারনেটের দাম কমাতে সরকার কাজ করছে ।। প্রতিমন্ত্রী তারানা হালিম

ইন্টারনেটের দাম কমাতে সরকার কাজ করছে ।। প্রতিমন্ত্রী তারানা হালিম

নিউজ ডেস্কঃ ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের দাম কমাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আজ বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে টেলিকম অপারেটর ও ইন্টারনেট গেটওয়ে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী জানান,ইন্টারনেটের দাম কমানোর লক্ষ্যে এ খাতের ওপর আরোপিত বিদ্যমান ভ্যাট ও ট্যাক্সের হার কমানোর প্রস্তাব করা হবে। এ বিষয়ে দু'-একদিনের মধ্যে অর্থমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হবে।

তারানা হালিম জানান,বর্তমানে মোবাইল নেটওয়ার্ট অপারেটর এবং ইন্টারনেট গেটওয়ে সেবাদাতা প্রতিষ্ঠাগুলো ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ সম্পূরক শুল্ক পরিশোধ করে। এর বাইরেও তাদেরকে ১ শতাংশ সারচার্জ,টেলিকম কর্তৃপক্ষ বিটিআরসিকে লভ্যাংশের সাড়ে ৫ শতাংশ এবং সামাজিক দায়বদ্ধতা তহবিলে আরও ১ শতাংশ দিতে হয়। তিনি আরও জানান,টেলিকম ও গেটওয়ে অপারেটরদের মোট ব্যয় ভোক্তা পর্যায়ে দামের ওপর কী ধরনের প্রভাব ফেলে তা উল্লেখ করে আগামী দুই দিনের মধ্যে একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন