News71.com
 Bangladesh
 26 Apr 17, 07:04 PM
 265           
 0
 26 Apr 17, 07:04 PM

ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৪।।

ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৪।।

 

নিউজ ডেস্কঃ ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ বুধবার দুপুরে শহরের চাড়িপুরস্থ আলিমুদ্দিন সড়ক থেকে তাদের আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম জানান,৮-১০ জনের একটি গ্রুপ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর দেড়টার দিকে অভিযান চালায় পুলিশ।

এসময় শহরের চাড়িপুরস্থ (ফেনী সদর) আলিমুদ্দিন সড়ক এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় ফেনী পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিরিঞ্চি গ্রামের তৌহিদুল ইসলাম রুবেল,তোশিক আহম্মদ নিলয়, তানজির আহম্মদ অনয় ও রায়হান হাবিব শাকিলকে আটক করে। তাদের কাছে থাকা ব্যাগ ও দেহ তল্লাশী করে একটি এলজি,২টি কার্তুজ, ২টি চাপাতি,২টি কার্টার প্লায়ার্স ও হাতুড়ি উদ্ধার করে পুলিশ। অভিযানকালে এদের ৫ জন সহযোগী পালিয়ে যায় বলে পুলিশ জানায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন