News71.com
 Bangladesh
 26 Apr 17, 07:02 PM
 203           
 0
 26 Apr 17, 07:02 PM

কাজের গুণগত মান বজায় রেখে সময়মতো প্রকল্প সম্পন্ন করুন।। গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন

কাজের গুণগত মান বজায় রেখে সময়মতো প্রকল্প সম্পন্ন করুন।। গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন

 

নিউজ ডেশকঃ কাজের গুণগত মান বজায় রেখে সময়মতো ও দায়িত্বশীলতার সাথে প্রকল্প কাজ সম্পন্ন করতে প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আজ বুধবার দুই দিনব্যাপী গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক বার্ষিক সম্মেলন ২০১৬-১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে গণপূর্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি বলেন,উন্নয়ন প্রকল্পের কাজের মান নিশ্চিত করতে হবে। সেজন্য ভালো ঠিকাদার নিয়োগ করতে হবে। প্রকৌশলীরা প্রকল্প কাজ সঠিকভাবে সুপারভিশন না করলে কাজের মান ভালো হবে না। কাজের গুণগত মান বজায় রেখে সময়মতো ও দায়িত্বশীলতার সাথে প্রকল্প কাজ সম্পন্ন করতে হবে।

মোশাররফ হোসেন বলেন,প্রকৌশলীরা কাজ দেখতে সাইটে গেলে তাদের পায়ে কাদা লাগে না। কাজ সুপারভিশন (তদারকি) করতে গিয়ে ঠিকাদারের সঙ্গে চা-পানি খেয়ে ফিরে আসা ঠিক কাজ নয়। প্রকৌশলীদের সুপারভিশন জোরদার করে কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে। কারণ ঠিকাদাররা কাজে ফাঁকি দিতে চাইবে, সেখানে আপনাদের (প্রকৌশলী) সঠিক দেখভালের মাধ্যমে তা রোধ করে দিতে হবে। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, স্থাপত্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কাজী গোলাম নাসির প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন