News71.com
 Bangladesh
 26 Apr 17, 12:29 PM
 242           
 0
 26 Apr 17, 12:29 PM

বাংলাদেশ-ভারত সীমান্তে আরও ৮০ মিটার দীর্ঘ সুড়ঙ্গের খোঁজ পেল বিএসএফ

বাংলাদেশ-ভারত সীমান্তে আরও ৮০ মিটার দীর্ঘ সুড়ঙ্গের খোঁজ পেল বিএসএফ

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন সুড়ঙ্গের হদিশ পেল বিএসএফ। বিহার-বাংলাদেশ সীমান্তের চোপড়া-ফতেপুর বর্ডার আউটপোস্টের কাছে ৮০ মিটার দীর্ঘ এই সুড়ঙ্গটির খোঁজ পায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী। বিএসএফ'র অনুমান গবাদি পশু পাচারের কাজেই সুড়ঙ্গটি খোঁড়া হয়েছিল।

আজ বুধবার কিশানগঞ্জে আঞ্চলিক সদর দফতরে বিএসএফ'র ডিআইজি দেবী সরণ সিং জানান,দুই দেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে গবাদি পশু পাচারের সুবিধার জন্যই সীমান্তের নিচ দিয়ে পাচারকারীরা এই সুড়ঙ্গটি খুঁড়েছিল।তিনি আরও জানান,রাতের অন্ধকারেই পাচারকারীরা একটি চা বাগানের মধ্যে দিয়ে এই সুড়ঙ্গটি তৈরি করছিল। সুড়ঙ্গটির হদিশ পাওয়ার পরই সীমান্ত বরাবর বিএসএফ'র নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান বিএসএফ ডিআইজি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন