News71.com
 Bangladesh
 26 Apr 17, 12:07 PM
 221           
 0
 26 Apr 17, 12:07 PM

চুয়াডাঙ্গায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩।।

চুয়াডাঙ্গায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩।।

নিউজ ডেস্কঃ গতকাল মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা শহরের কবরী রোড এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ৩জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের  মধ্যে দুই জনকে আশঙ্কাজনক অবস্থায় চুয়াডাঙ্গা থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে। আহতরা হলেন,রাসেল (২৮),রিগান (২৫) ও ইমরান (২৬)। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,নিজেদের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে রাতে কবরী রোডে ছাত্রলীগের দুই পক্ষের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্র দিয়ে ওই ৩জনকে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় রিগান ও ইমরানকে রাজশাহীতে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক জানান,নিজেদের মধ্যে কোন্দলের কারণেই এই সংঘর্ষ হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন