
নিউজ ডেস্কঃ নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিশেষজ্ঞ মুসফিক মার্টিন জেনিকে আটক করেছে র্যাইপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব-১০) সদস্যরা। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ আইইডি ও রিমোট কন্ট্রোলিং ডিভাইস জব্দ করা হয়।
আজ বুধাবার র্যাংবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর ১১টার পর কারওয়ান বাজার র্যািব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।