News71.com
 Bangladesh
 21 Apr 17, 11:38 PM
 250           
 0
 21 Apr 17, 11:38 PM

বাংলাদেশি হিসেবে প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন সায়েম সোবহান।।

বাংলাদেশি হিসেবে প্রথম দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন সায়েম সোবহান।।

নিউজ ডেস্কঃ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ভারতের মর্যাদাপূর্ণ দাদাসাহেব ফালকে এক্সিলেন্স এওয়ার্ডস ২০১৭' -এ ভূষিত হয়েছেন। গণমাধ্যম ও সমাজসেবা শাখায় প্রথম বাংলাদেশি হিসেবে তিনি এ পুরস্কার অর্জন করেছেন। 

মুম্বাইয়ের সেইন্ট এন্ড্রুস কলেজ অডিটোরিয়ামে আজ শুক্রবার সন্ধ্যায় তার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। তিনি সমাজসেবা ও গণমাধ্যমে অবদান রাখার পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াজগতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

দাদাসাহেব ফালকে পুরস্কার ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার। দাদাসাহেব ফালকের পুরো নাম ধুন্ডিরাজ গোবিন্দ ফালকে। তাকে ভারতীয় সিনেমার জনক বলা হয়ে থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন