News71.com
 Bangladesh
 21 Apr 17, 11:36 PM
 232           
 0
 21 Apr 17, 11:36 PM

গোপালগঞ্জে কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্ঠিত।।

গোপালগঞ্জে কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্ঠিত।।

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে কিশোর কিশোরী সম্মেলন। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত গোপালগঞ্জ শেখ  ফজলুল হক মনি স্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ।

সম্মেলনে জেলার ৫ টি উপজেলার ৬৮টি ইউনিয়নের ৬৮ ক্লাবের ২৭৬ জন কিশোর কিশোরী অংশ নেয়। বিভিন্ন ধরনের খেলাধুলা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তিসহ বেশ কয়েকটি ইভেন্টে অংশ নেয় তারা। বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ডিডিএলজি কালাচাঁদ সিংহ।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আজমীর হোসেনের সভাপতিত্বে সভায়  বক্তব্য দেন গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজাসহ আগত অতিথিরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন