
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্রলীগ নোয়াখালী জেলা শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্তি করা হয়।
ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা বলেন,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক নোয়াখালী জেলা শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।