News71.com
 Bangladesh
 21 Apr 17, 09:20 PM
 286           
 0
 21 Apr 17, 09:20 PM

সরকার বসতভিটা উচ্ছেদ করে আর জমি অধিগ্রহণ করবে না।। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

সরকার বসতভিটা উচ্ছেদ করে আর জমি অধিগ্রহণ করবে না।। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম

নিউজ ডেস্কঃ বর্তমান সরকার আর কারো বসতভিটা উচ্ছেদ করে জমি অধিগ্রহণ করবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। আজ শুক্রবার বিকেলে সাভারের  ভাকুর্তা উচ্চ বিদ্যালয় মাঠে ভাকুর্তার ৫টি ও কেরানীগঞ্জের ১১টি মৌজার প্রায় ৩ হাজার লোকজনের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী একথা বলেন। 

এসময় তিনি বলেন,বর্তমান আওয়ামী লীগ সরকার সাভারের ভাকুর্তা ও কেরানীগঞ্জের ১৬ টি মৌজার কাউকে বসতভিটা থেকে উচ্ছেদ করে জমি অধিগ্রহন করে ফ্ল্যাট নির্মাণ করবেন না। একটি স্বার্থন্বেষী মহল বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার। 

মন্ত্রী এসময় আরও বলেন একটি মহল আওয়ামী লীগ সরকারের অগ্রজাত্রাকে ঠেকাতে দেশে জঙ্গি তৎপরতা চালাচ্ছে। তাই সবাইকে তাদের বিরুদ্ধে সর্তক থাকতে হবে। 

ভাকুর্তা ইউনিয় আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ বেপারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় এসময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা,ভাকুর্তা ইউনিয়ন যুবলীগের সভাপতি তফিজ উদ্দিনসহ আরো অনেকে। 

উল্লেখ্য ভাকুর্তার ৫টি ও কোরানীগঞ্জের ১১টি মৌজার জমি অধিগ্রহণ করে রাউজুক মন্ত্রী এমপিদের জন্য ফ্ল্যাট নির্মাণ করার ঘোষণা দিয়েছিলেন। এর প্রতিবাদে ভাকুর্তা ও কেরানীগঞ্জের কয়েক হাজার লোকজন ভিটে মাটি রক্ষার দাবিতে আন্দোলন করে আসছিলো। এজন্য আজ বিকেলে ওই দুই এলাকার লোকজনদের নিয়ে মতবিনিময় করেন মন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন